আমাদের কথা (About PTMI)
প্রফেশনাল টেকনিক্যাল অব মডার্ন ইনস্টিটিউট-এর লক্ষ্য ও উদ্দেশ্য
আধুনিক ও কর্মমুখী কারিগরি শিক্ষার সেরা মাধ্যম
প্রফেশনাল টেকনিক্যাল অব মডার্ন ইনস্টিটিউট (PTMI) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) অনুমোদিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি, শুধু পুথিগত বিদ্যা নয়, বরং বাস্তবমুখী দক্ষতাই একজন শিক্ষার্থীকে সফল ক্যারিয়ার গড়তে সাহায্য করে।
আমাদের লক্ষ্য
দেশের শিক্ষিত যুবসমাজকে আধুনিক কারিগরি ও প্রফেশনাল শিক্ষায় দক্ষ করে তোলা এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার শতভাগ যোগ্য হিসেবে গড়ে তোলা।
আমাদের উদ্দেশ্য
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সুনির্দিষ্ট সিলেবাস ও নিয়মনীতি মেনে প্রতিটি বিষয়ের থিওরি ক্লাসের পাশাপাশি সর্বোচ্চ প্র্যাক্টিক্যাল শিক্ষা নিশ্চিত করা।
সরকারি কারিকুলাম ও সঠিক গাইডলাইন
চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা এবং আইসিটি কোর্সের সঠিক গাইডলাইন প্রদান, যেন কোর্স শেষে শিক্ষার্থীরা সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে।
৩+
অনুমোদিত শিক্ষাক্রম
৫০০+
সফল শিক্ষার্থী
১২+
অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী
১০০%
ক্যারিয়ার গাইড
৩+
বছরের গৌরবময় পথচলা
মানসম্মত কারিগরি শিক্ষার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গঠন
পিটিএমআই (PTMI) প্রতিটি শিক্ষার্থীকে শুধু সনদ প্রদানই করে না, বরং তাদের বাস্তব কর্মমুখী যোগ্য করে তুলতে বদ্ধপরিকর। আমাদের এখানে শিক্ষার্থীরা যেসব বিশেষ সুবিধা উপভোগ করবেন:
- ১০০% প্র্যাক্টিক্যাল ভিত্তিক ক্লাস: থিওরি ক্লাসের পাশাপাশি ল্যাবে সরাসরি হাত-কলমে বাস্তবমুখী প্রশিক্ষণ।
- বিটিইবি (BTEB) অনুমোদিত কারিকুলাম: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সুনির্দিষ্ট ও আধুনিক সিলেবাস অনুসরণ।
- বিশেষ ক্যারিয়ার গাইডলাইন: বেসরকারি স্কুল-কলেজে কারিগরি শিক্ষক (MPO পদ) হিসেবে আবেদনের জন্য সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা।
- স্মার্ট ও আধুনিক ল্যাব সুবিধা: চারুকলা, শারীরিক শিক্ষা এবং আইসিটি কোর্সের জন্য পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম।
পিটিএমআই (PTMI) সম্পর্কে শিক্ষার্থীদের মতামত
আমাদের এখান থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষকতা করছেন এবং স্বাবলম্বী হয়েছেন। চলুন তাদের মুখ থেকেই কিছু অভিজ্ঞতা শুনে নেওয়া যাক।
মোছাঃ আয়েশা সিদ্দিকা
প্রাক্তণ শিক্ষার্থী (চারু ও কারুকলা বিভাগ)
পিটিএমআই-এর ফাইন আর্টস কোর্স সম্পন্ন করে আমি কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছি। বর্তমানে একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে চারুকলার শিক্ষক হিসেবে কর্মরত আছি ।
মোঃ আরিফুর রহমান
প্রাক্তন শিক্ষার্থী (কম্পিউটার টেকনোলজি বিভাগ)
পিটিএমআই-এর আধুনিক প্রশিক্ষণ ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে আমি আইসিটি শিক্ষাদানে দক্ষতা অর্জন করেছি। স্কুল লেভেলে আইসিটি পদের জন্য এটি একটি চমৎকার কোর্স।
মোঃ কামরুল হাসান
প্রাক্তণ শিক্ষার্থী (শারীরিক শিক্ষা বিভাগ)
পিটিএমআই-এর বিশেষ ক্লাসের সুবিধায় চাকরির পাশাপাশি ফিজিক্যাল এডুকেশন কোর্স সম্পন্ন করতে পেরেছি। শিক্ষকতা পেশায় এগিয়ে যেতে এখানকার গাইডলাইন আমাকে অনেক সহায়তা করেছে।
পিটিএমআই (PTMI) লেটেস্ট আপডেট
কারিগরি শিক্ষার আধুনিক তথ্য, শিক্ষার্থীদের সাফল্যের গল্প এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে নিচের কলামগুলোতে চোখ রাখুন।
শূন্য থেকে সফল ক্যারিয়ার: পিটিএমআই-এর এক শিক্ষার্থীর গল্প
কীভাবে সঠিক গাইডলাইন এবং ১ বছরের কঠোর পরিশ্রম একজন সাধারণ শিক্ষার্থীকে মডার্ন স্কুল ও কলেজের একজন দক্ষ কারিগরি শিক্ষক হিসেবে গড়ে তুলতে সাহায্য করলো, সেই অনুপ্রেরণামূলক গল্পটি পড়ুন।
প্র্যাক্টিক্যাল শিক্ষার গুরুত্ব: কেন শুধু থিওরি পাস যথেষ্ট নয়?
বর্তমান কর্মক্ষেত্রে সার্টিফিকেটের চেয়ে দক্ষতার মূল্য অনেক বেশি। চারুকলা, আইসিটি কিংবা শারীরিক শিক্ষা—প্রতিটি বিভাগেই কেন আমরা শতভাগ প্র্যাক্টিক্যাল ল্যাব ক্লাসের ওপর জোর দিই, তা বিস্তারিত জেনে নিন।
স্মার্ট বাংলাদেশ গঠনে পিটিএমআই (PTMI)-এর আগামী দিনের পরিকল্পনা
দেশের কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমরা আমাদের ট্রেনিং মডিউলকে আরও আধুনিক করছি। নতুন সেশনের শিক্ষার্থীদের জন্য কী কী নতুন চমক ও আধুনিক সুযোগ-সুবিধা আসছে, তার এক ঝলক।