আমাদের পাঠ্যক্রম ও কোর্সসমূহ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) অনুমোদিত প্রফেশনাল কোর্সসমূহ
আমাদের বর্তমান প্রফেশনাল ও কারিগরি কোর্সসমূহ
আধুনিক কর্মক্ষেত্রের চাহিদা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী পিটিএমআই (PTMI) পরিচালনা করছে অত্যন্ত সময়োপযোগী ৩টি প্রফেশনাল কোর্স। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে এবং শতভাগ প্র্যাক্টিক্যাল ল্যাব সুবিধার মাধ্যমে প্রতিটি কোর্স এমনভাবে সাজানো হয়েছে, যা আপনাকে বেসরকারি স্কুল ও মাদ্রাসায় শিক্ষকতার (MPO পদ) পাশাপাশি সংশ্লিষ্ট সেক্টরে ক্যারিয়ার গড়তে সম্পূর্ণ যোগ্য করে তুলবে। নিচে আমাদের চলমান কোর্সগুলোর বিস্তারিত দেওয়া হলো।
অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস (চারু ও কারুকলা)
১ বছর মেয়াদি (২ সেমিস্টার)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় চারুকলা বিষয়ের শিক্ষক পদের (MPO) জন্য শতভাগ গ্রহণযোগ্য প্রফেশনাল কোর্স।
অ্যাডভান্সড সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি (আইসিটি)
১ বছর মেয়াদি (২ সেমিস্টার)
আধুনিক ডিজিটাল কারিকুলামভিত্তিক কোর্স। কম্পিউটার/আইসিটি শিক্ষকতা ও আইটি ক্যারিয়ার গঠনের কার্যকর মাধ্যম।
অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফিজিক্যাল এডুকেশন
১ বছর মেয়াদি (২ সেমিস্টার)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রফেশনাল কোর্স।
কোর্স সংক্রান্ত সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
পিটিএমআই (PTMI)-এর বিভিন্ন প্রফেশনাল ও কারিগরি কোর্সে ভর্তি হওয়ার পূর্বে আমাদের লক্ষ্য, ক্লাস মডিউল এবং সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে শিক্ষার্থীদের মনে নানাবিধ প্রশ্ন থাকতে পারে। আপনাদের সুবিধার্থে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য সবচেয়ে বেশি জিজ্ঞাসিত কিছু সাধারণ প্রশ্ন ও সেগুলোর নির্ভরযোগ্য উত্তর নিচে সংক্ষেপে তুলে ধরা হলো।
পিটিএমআই-এর কোর্সগুলো কি সরকারিভাবে অনুমোদিত?
হ্যাঁ, প্রফেশনাল টেকনিক্যাল অব মডার্ন ইনস্টিটিউট (PTMI) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক সম্পূর্ণ অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।
এই সার্টিফিকেটগুলো কি এমপিও (MPO) ভুক্ত চাকরিতে গ্রহণযোগ্য?
হ্যাঁ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সম্পন্নকৃত আমাদের ১ বছর মেয়াদি এই প্রফেশনাল কোর্সগুলো বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শতভাগ গ্রহণযোগ্য।
ক্লাসের সময়সূচী কেমন?
চাকরিজীবী ও দূরবর্তী শিক্ষার্থীদের সুবিধার্থে আমাদের এখানে নিয়মিত ক্লাসের পাশাপাশি শুক্র ও শনিবার বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে।